আগামীকাল বাংলাদেশে সফরে আসছে শ্রীলঙ্কা দল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করতে প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ও ভয়ডরহীন ক্রিকেট খেলতে আগামীকাল রোববার আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

আগামীকাল (রোববার) একটি ভাড়া করা বিমানে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পরে, নিয়মঅনুযায়ী হোটেলে তিনদিনের কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে ক্রিকেটারদের। কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হলে চতুর্থ দিন থেকে মাঠে অনুশীলনের সুযোগ পাবেন তারা সফরকারীরা।

দলে সিনিয়র ক্রিকেটাররা নেই নতুন শক্তি নিয়ে বাংলাদেশ সফরে আসছে লঙ্কা ক্রিকেট বোর্ড। সফরের আগপ অধিনায়ক কুসল পেরেরা জানান, ব্যক্তিগত অর্জন নয় ক্রিকেটারদের খেলতে হবে দলের প্রয়োজনে, ‘আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। দলে নিজের জায়গা পাকা করার জন্য খেললে হবে না। আমি যেটা সবাইকে বলছি যে পরিস্থিতির বিচার করে শতভাগ নিংড়ে দিতে হবে।’

সদ্য বিদায়ী অধিনায়ক দিমুথ করুনারত্নের কাছ থেকে নেতৃত্বের ভার পাওয়া বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান জানান, হারের শঙ্কায় অস্থির না থেকে তারা খেলতে চান আগ্রাসী ক্রিকেট, ‘দলের মধ্যে আমি জয়ের সংস্কৃতি আনতে চাই। হারের শঙ্কা নিয়ে খেলা কোন কাজে দিবে না। আমাদেরকে ভয়ডরহীন ক্রিকেট আত্মস্থ করতে হবে। ব্যক্তিগতভাবে আমি ভয়ডরহীন ব্যাট করে সাফল্য পাচ্ছি, আমি চাইব গোটা দলও একই পথ অনুসরণ করবে। আমরা শতভাগ সফল হব না। কিন্তু ইতিবাচক থাকাটা গুরুত্বপূর্ণ।’

২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। ২৫ মে ও ২৮ মে একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপ সরাসরি নিশ্চিত করতে প্রতিটি ম্যাচই দুদলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »