বল টেম্পারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য ব্যানক্রফটের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে ভিন্ন ভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট।

ঘটনার এতদিন পর ব্যানক্রফট দিলেন এক বিস্ফোরক এক অজানা তথ্য। তার দাবি, টেম্পারিংয়ের কথা দলের সব বোলারই নাকি জানতেন।

গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ব্যানক্রফট বলেন,’‘আমি আমার দলের প্রতি দায়বদ্ধ থেকে কাজটি করছিলাম। হ্যাঁ, আমি যা করছিলাম তা বোলারদের সুবিধার জন্যই, আর বোলাররা তা জানতও।’’

হতাশা নিয়ে তিনি আরো বলেন,’‘আমি সতর্ক হলে ভালো সিদ্ধান্ত নিতে পারতাম। হ্যাঁ, যা বলছি এটা স্বীকারোক্তিমূলক। আমি দলে জায়গা পাকা করতে চেয়েছিলাম, উল্টো হারিয়ে ফেললাম। অবশ্যই হতাশ, কারণ এমন কাজ করেছি যা দলকে ছোট করেছে, আমার মূল্যও কমিয়ে দিয়েছে। যখন আমি ভালো করছিলাম তখনই এটা ঘটল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »