স্মিথের হাতেই নেতৃত্ব তুলে দিতে চান পেইন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে  অস্ট্রেলিয়ার নেতৃত্ব থেকে সরে যেতে হয়েছিল স্টিভ স্মিথকে। এরপর অজি দলের টেস্ট অধিনায়ক করা হয় টিম পেইনকে। পেইন এখনও এই দায়িত্বে রয়েছেন তবে মনেপ্রাণে অধিনায়ক হিসেবে চাইছেন তার সতীর্থ স্মিথকেই।

ক্রিকেটে স্মিথ ফিরলেও আগের সেই অধিনায়কের দায়িত্ব আর দেয়নি অস্ট্রেলিয়া বোর্ড। তবে পেইনের চাওয়া দায়িত্বটা যেনো আবার স্মিথের কাঁধেই পড়ে। একইসাথে অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন অজিদের বর্তমান টেস্ট অধিনায়ক।

তিনি বলেন,’‘অস্ট্রেলিয়ার পরের নেতা কে হবে, সেটা নিশ্চয় আমি বাছব না। তবে যতদিন স্টিভের সঙ্গে খেলেছি একথা নির্দ্বিধায় বলতে পারি ও নেতা হিসাবে দুর্দান্ত। টেকনিক্যালি দারুণ নিখুঁত।’’

নতুন অধিনায়কত্ব নেওয়ার সময়ে পেইনের অভিজ্ঞতা ছিল কম, সাথে বয়সটাও। এখন যখন অধিনায়ক হিসেবে অনেক অভিজ্ঞতা ঝুলিতে ভরেছেন, তাহলে কেন চাইছেন নেতৃত্ব ছাড়তে?

পেইনের কাছে বিষয়টি যেন ব্যাখ্যাতীত,”তাসমানিয়ার হয়ে অধিনায়কত্বের ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেকটা স্মিথের মতই ছিলাম। খুব কম বয়সে ওকে বড়সড় একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। হয়ত ও পুরোপুরি এটার জন্য প্রস্তুতও ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে ও আরো পরিণত হয়ে উঠেছে। তারপর অবশ্য সাউথ আফ্রিকা কাণ্ড ঘটল। এখন ও সেই সব ঘটনা থেকে অনেক দূরে। তবে আমি চাইব ও-ই যেন আবার নেতৃত্বের দায়িত্ব পায়।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »