নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরে ২১ জুলাই থেকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ বলের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। প্রথমবারের সেখানে খেলতে দেখা যাবে ভারতের ৪ নারী ক্রিকেটারকে। তাঁরা হলেন, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, জেমিমাহ রদ্রিগেজ এবং দীপ্তি শর্মা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর দাবি ইতোমধ্যে এই চার নারী ক্রিকেটারকে অনাপত্তি পত্র দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। খুব দ্রতু দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে দাবি করেছেন তাঁরা।
দ্য হান্ড্রেড লিগ খেলার আগেই ইংল্যান্ড সফরে যাবে ভারতের নারী দল। যেখানে একটি টেস্ট ম্যাচের সঙ্গে সমানসংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এই দুই দল। যা শেষ হবে ১৫ জুলাই। এরপরই দ্য হান্ড্রেডের দলগুলোর সঙ্গে যোগ দেবেন ভারতের এই চার নারী ক্রিকেটার।
