নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় ক্রিকেটারদের নিয়ে অদ্ভুত সব যুক্তিতর্ক দেওয়ার বিষয় নতুন কিছু নয় মাইকেল ভনের। সম্প্রতি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মন্তব্যকালে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে।
ভারত ও নিউজিল্যান্ড এই দুই দলের অধিনায়কের মধ্যে ভন এগিয়ে রেখেছেন কেন উইলিয়ামসনকে। একইসাথে তার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির প্রচুর অনুসারী থাকায় তাকেই সবাই সেরা হিসেবে বিচার করেন- এমন অভিমত ভনের।
তিনি বলেন,’‘উইলিয়ামসন ভারতীয় হলে ওকেই সেরা ক্রিকেটার বলা হত। কিন্তু ও তো ভারতের ক্রিকেটার নয়। আবার এই নিয়ে কিছু বললে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাবে। আপনাকে কোহলিকেই সেরা ক্রিকেটার বলতে হবে। এতে বেশি লাইক পড়বে, ফলোয়ারের সংখ্যা বাড়বে।’’
ভন আরো বলেন,”আমার মতে, ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে কেন উইলিয়ামসনই সেরা। ও যেভাবে খেলে, ঠান্ডা মাথা, ভদ্র ব্যবহার, নিজের কৃতিত্ব নিয়ে ওকে বরাবর চুপ থাকতেই দেখেছি।”
উইলিয়ামসন ইনস্টাগ্রামে পিছিয়ে, আর নিজ দেশের গণমাধ্যম তাকে নিয়ে এত কথাও বলে না- এসব কারণেই তাকে কোহলির সমকক্ষ বলে মনে হয় না।
ভন বলেন,’‘উইলিয়াসনের সাফল্য নেহায়েত কম নয়। এ কথা নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে বলার জন্য বলা নয়। আমার মতে, তিন ফরম্যাট মিলিয়ে সেরা উইলিয়ামনই এবং বিরাট কোহলিরই সমকক্ষ। তবে কোহলির মতো ইনস্টাগ্রামে ওর ১ কোটি ফলোয়ারও নেই বা স্পনসরদের থেকে ৩০-৪০ মিলিয়ন ডলার আয়ও করে না।”
