নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী জুলাই মাসে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। আইপিএলের আগে ইনজুরিতে পড়লে এখনো সেরে ওঠতে পারেননি আয়ার যে কারণে লঙ্কা সফরেও অনিশ্চিত এই ব্যাটসম্যান।
লঙ্কা সফরে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। যেখানে অধিনায়ক হিসেবে ঢের এগিয়ে ছিলেন আইয়ারের। কারণ বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিতে আইয়ারকেই ভাবা হচ্ছিলো ভারতের পরবর্তী অধিনায়ক।
গেল কয়েক বছর ধরে তাঁকে সেভাবেই প্রস্তুত করছে বিসিসিআই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। তাই অধিনায়ক হিসেবে অনেকটা নিশ্চিত ছিলেন তরুণ এই ব্যাটসম্যান।
