নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। যে কারণে আগামী বছরের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় আছেন এই দুই তরুণ। ২০২১-২২ মৌসুমের জন্য ২০ জনকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রেখেছে কিউই ক্রিকেট বোর্ড।
২৮ বছর বয়সী মিচেল গত গ্রীষ্মে নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণেই খেলেছেন। টেস্ট ও ওয়ানডেতে পেয়েছেন প্রথম সেঞ্চুরির স্বাদ। ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই উইলিমামসন-টেলরদের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা: টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়্যাগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।
