সিরিজ হারায় ভিন্ন অযুহাত টানলেন পেইন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিরাট কোহলির অনুপস্থিতির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের দায়িত্বভার উঠেছিল আজিঙ্কা রাহানের কাঁধে। নিয়মিত অধিনায়ক এবং একের পর এক ক্রিকেটারের ইনজুরিতে বিপাকেই পড়েছিল ভারতকে। তবে হাল ছাড়েনি ভারত। রাহানের নেতৃত্বে এই দলই অস্ট্রেলিয়াতে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে সিরিজ জিতে।

সেই সিরিজের এতদিন পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন জানালেন সিরিজ হারের উদ্ভট কারণ। তার মতে, সিরিজে ক্রিকেটীয় বিষয়ের চেয়ে অন্য বিষয়েই সরব ছিল ভারত। ফলে ক্রিকেট থেকে মন সরিয়ে পেইনদের বিভ্রান্ত করেছে সফরকারীরা।

সম্প্রতি ক্রিকেটডটকমএইউকে দেয়া এক সাক্ষাৎকারে টিম পেইন বলেন, ভারতীয় দল মাঠের বাইরে থেকেও তাদের নিয়ন্ত্রণে রেখেছিল।

পেইন বলেন,’‘ভারত মাঠের বাইরের দিকে মন ঘুরিয়ে দিয়েছিল। এমন জিনিস নিয়ে ওরা কথা বলত যেগুলোর তেমন প্রয়োজন ছিল না। আমরা সেই ফাঁদে পা দিয়েছিলাম বলেই সিরিজ আদর্শ উদাহরণ হচ্ছে শেষ টেস্ট গ্যাবায় হবে কি না সেই প্রশ্ন উঠে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় কোথায় খেলা হবে জানতে। এই ধরণের ঘটনাগুলোই খেলার থেকে মন সরিয়ে দিয়েছিল আমাদের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »