ফের করোনা পজেটিভ ঋদ্ধিমান সাহা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শরীরে জ্বর, কাশি কিংবা যন্ত্রণাও কোন কিছু নেই তবুও করোনার দ্বিতীয় পরীক্ষায় পজেটিভ হয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি  আসর স্থগিত হওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋদ্ধিমান। এরপর থেকে কোয়ারেন্টাইনে আছেন তিনি। যেখানে দ্বিতীয়বারের মতো তার করোনা পরীক্ষা করা হয়। সেখানেও ফলাফল পজেটিভ এসেছে তাঁর। আপাতত আগামী রবিবার পর্যন্ত দিল্লির টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে ঋদ্ধিমানকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »