সাদা বলে মুস্তাফিজ বাংলাদেশের সেরা বোলার- গিবসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে ফরম্যাটে সুনামের সাথে প্রায় ছয় বছর ক্রিকেট খেলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমানের। তবে লাল বলের তুলনায় সাদা বলের ক্রিকেট বেশি খেলেছেন বাঁহাতি এই পেসার। নিজের ক্যারিয়ারের অভিষেকের পর থেকে সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পার করেছেন মুস্তাফিজ।

বর্তমান বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন মুস্তাফিজকে অনেকটা কাছ থেকেই দেখেছেন। সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলাপকালে মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে গিবসন জানিয়েছেন, সাদা বলে সে বাংলাদেশের সেরা বোলার।

এ প্রসঙ্গে গিবসন বলেন,’‘অবশ্যই সাদা বলের ক্রিকেটে সে আমাদের সেরা বোলার এবং সে আমাদের নাম্বার ওয়ান। যদি তার আইপিএল ভালো হয় তাহলে সেটা দারুণ ব্যাপার কারণ সে তখন আরও বেশি আত্মবিশ্বাস পাবে।। সে যখন আমাদের কাছে ফিরে আসে তখন সে আরও উন্নত বোলার এবং আত্মবিশ্বাসের সঙ্গে ফিরে আসে। সে আমাদের জন্য সম্পদ।’’

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে পুরোনো ‍সেই মুস্তাফিজকে দেখা যায়। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানো এই পেসার ভেলকি দেখিয়েছেন নিজের স্লোয়ার ও কাটার দিয়ে। এই ক্যারিবিয়ান কোচ জানিয়েছেন যে, সে যখন তাঁর সঙ্গে কাজ করেছে তখন মুস্তাফিজের মাঝে বেশ কিছু উন্নতি লক্ষ্য করেছেন।

গিবসন বলেন,’‘আমি খুব বেশি আইপিএল দেখিনি তাই আমি মুস্তাফিজুরের আইপিএল পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে পারি না। তবে আমি যেটা বলতে পারি সেটা হলো সে যখন আমাদের সঙ্গে ছিল তখন কিছুটা উন্নতি দেখিয়েছিলো।আমরা বলের সুইং নিয়ে বলেছিলাম যেখানে সে এটি নতুন বলে করে। সে যখন আমাদের হয়ে খেলবে তখন নতুন বলে বল করবে। আমি জানি না যে সে আইপিএলে নতুন বল নিয়েছিল কিনা তাই সেখানে কি চলেছে সেটা বলা মুশকিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »