নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগেই শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। দ্বিতীয় এই আসরের পর্দা উঠতে যাচ্ছে ৩০ জুলাই।
প্রথম আসরে অংশ নেয় ৫টি দল। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই আয়োজিত হয়েছিল প্রথম আসরটি। যদিও দর্শক প্রবেশের অনুমতি ছিল না গ্যালারিতে।
শ্রীলঙ্কা ক্রিকেটের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা বলেন,”এই বছরে এলপিএল আয়োজনের জন্য একটি উপযুক্ত সময় খুঁজে পেয়েছি। টুর্নামেন্ট আয়োজনের জন্য বাকি বিষয়াদি ঠিক করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’’
৩০ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ২২ আগস্ট।
