নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য টেস্ট র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এতে টেস্টে ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ তবে শীর্ষস্থানে অবস্থান করছে ভারত। এছাড়া দুইয়ে আছে নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে থাকা দুই দলই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই স্থান ধরে রেখেছে। আগের রেটিং থেকে মাত্র এক বেড়ে যথারীতি শীর্ষে আছে ভারত। অপরদিকে, দুই রেটিং পয়েন্ট বাড়ায় ১১৮ থেকে ১২০ পয়েন্টস নিয়ে দুইয়ে অবস্থান করছে কিউইরা।
তবে অজিদের টপকে তিনে অবস্থান করছে ইংল্যান্ড এবং চারে অজিরা। আফগানিস্তানের সাথে এক টেস্ট জয়ে জিম্বাবুয়ের বেশ ভালো উন্নতি হয়েছে রেটিং পয়েন্টে। ৮ পয়েন্ট যোগ হলেও বাংলাদেশের চেয়ে এক ধাপ পিছনে আছে তারা।
বৃহস্পতিবার (১৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বার্ষিক নতুন হালনাগাদ প্রকাশ করে আইসিসি। বার্ষিক এই হালনাগাদে ২০১৭-১৮ এর পারফরম্যান্স যুক্ত হয়নি। শুধুমাত্র ২০২০ এর মে থেকে পারফরম্যান্স এর শতভাগ এবং আগের দুই বছরের পারফরম্যান্স এর অর্ধশতভাগ ধরা হয়েছে। রেটিং পয়েন্ট কমলেও আগের অবস্থানেই আছে টাইগাররা। অপরদিকে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস থাকলেও পর্যাপ্ত ম্যাচ না খেলায় তারা র্যাংকিং তালিকায় এখনো প্রবেশ করেনি তারা।
টেস্ট দলের র্যাংকিং (১৩ মে, ২০২১ এর হালনাগাদ অনুযায়ী):
১. ভারত- ১২১ (+১)
২. নিউজিল্যান্ড- ১২০ (+২)
৩. ইংল্যান্ড- ১০৯ (+৩)
৪. অস্ট্রেলিয়া- ১০৮ (-৫)
৫. পাকিস্তান- ৯৪ (+৩)
৬. ওয়েস্ট ইন্ডিজ- ৮৪ (+৩)
৭. দক্ষিণ আফ্রিকা- ৮০ (-৯)
৮. শ্রীলঙ্কা- ৭৮ (-৫)
৯. বাংলাদেশ- ৪৬ (-৫)
১০. জিম্বাবুয়ে- ৩৫ (+৮)
