ঈদ সামগ্রী নিয়ে অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে মুশফিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের সদস্য মুশফিকুর রহিম। তিনি শুধু ক্রিকেটারই নন, মানবতার সেবকও বটে। দেশের সর্বমহলে নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত মুশফিক ঈদুল ফিতর উপলক্ষে নিজ ফাউন্ডেশনের (মুশফিকু রহিম ফাউন্ডেশন) মাধ্যমে ও বগুড়া জেলা স্কুল রেড ক্রিসেন্টের সহযোগিতায়, গতকাল বগুড়ার নিজ শহরের সুবিধাবঞ্চিত অসহায় মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এই ফাউন্ডেশনের মাধ্যমে এর পূর্বে আরও একাধিকবার অসহায় মানুষের সহযোগিতা করেছেন তিনি। নিজের নামে গড়া ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো মহতী উদ্যোগে। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলো তার নিজ জেলা বগুড়া থেকে। গেল বছর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করে মুশফিকুর রহিম ফাউন্ডেশন।

এর আগে করোনার দুঃসময়েও অসহায়দের পাশে ছিলেন। সে সময় ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিজের ভ্যারিফইড ফেইসবুক পেজে তিনি লিখেন, আমার নিজ শহরের কিছু মানুষের জন্য এই উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি। ছবিগুলোতে তাদের খুশি দেখে আমি আনন্দিত। সবার কাছে আবেদন সামান্য কিছু নিয়েও যেন অবহেলিত মানুষগুলোর জন্য আমরা পাশে দাঁড়াই। আপনার ছোট সাহায্যই অনেকের কাছে বড় ব্যাপার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »