আইপিএল স্থগিত হলেও, পুরো অর্থ পাবেন সাকিব-মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা ভাইরাসের প্রভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের চলতি আসর (আইপিএল) স্থগিত করেছে বিসিসিআই। টুর্নামেন্টি স্থগিত হওয়ায় ফ্রাঞ্জাইজির বিদেশী ক্রিকেটাররা যার যার মত করে দেশে ফিরেছেন। দেশে ফেরা কেউ ফিরেছেন নিজ বাসভবনে, কেউ আবার কোয়ারেন্টিন শেষ করে ফিরবেন।

স্থগিত হওয়া আইপিএলের ১৪ তম আসরটি আর কবে মাঠে গড়াবে, সেই নিশ্চয়তা নেই কোনো মহলে। আইপিএল মাঠে না গড়ালে ২৫০০ কোটি রুপির মত লোকসান হবে বিসিসিআইয়ের। তবে, কিছুটা স্বস্তিতে আছেন ক্রিকেটাররা। এমনকি, পরবর্তীতে আসর মাঠে গড়ালে আর সেই অংশে তারা খেলতে না পারলেও পাবেন পুরো পারিশ্রমিক।

আইপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া হয় তিন ধাপে। মূলত সেই অর্থ পরিশোধ করা হয় বীমার মাধ্যমে। দলগুলো খেলোয়াড়দের সাথে চুক্তির সময়ই বীমার কথা উল্লেখ করা হয়। সেই অনুযায়ী, কোনো কারণে নির্ধারিত সময়ে খেলা না হলেও খেলোয়াড়রা তার পুরোপুরি পারিশ্রমিক পেয়ে যাবেন। সে অনুযায়ী রাজস্বান রয়েলস ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার সাকিব আল হাসান পাচ্ছেন নির্ধারিত পুরো পারিশ্রমিক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »