ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগ আর ফিরবে না- অ্যামব্রোস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে ক্যারিবিয়ান ক্রিকেটারদের নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। তার ধারণা বর্তমানে তার দেশের ক্রিকেটাররা এখন জানেনই না এই দ্বীপপুঞ্জের মানুষদের কাছে ক্রিকেটের আবেদন কি।

অ্যামব্রোসের মনে প্রশ্ন জেগেছে ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগ গৌরব হয়তো আর কখনোই ফিরে আসবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্যারিবীয় কিংবদন্তির কথায় উঠে এসেছে ক্যারিবীয় ক্রিকেটের একাল-সেকাল।

তিনি বলেন,”এখন আমরা যে সব তরুণকে দেখছি দেশের হয়ে খেলছে, তারা জানেই না ওয়েস্ট ইন্ডিজের মানুষের কাছে ক্রিকেটের জায়গা কোথায়। নিজেদের দেশে তো বটেই, বিদেশে বসবাসকারী ক্যারিবিয়ানদের কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে। বলেছেন, দেশে এং বিদেশে ওয়েস্ট ইন্ডিজের মানুষদের একসূত্রে গেঁথে রাখার মাধ্যম ক্রিকেট। আমি জানি না, বর্তমান প্রজন্ম কতটা সে সম্পর্কে ওয়াকিবহাল।”

তিনি আরো বলেন,”আমি বর্তমান প্রজন্মের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছি না। এখনকার দলে দু-তিন জন আছে, যারা সত্যিই দক্ষ। সেরা হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে। সেই স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজকে আর আমরা কখনোই হয়তো আর দেখতে পাব না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »