ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে রাবাদা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফিলিস্তিনীর মানুষদের উপর ইজরাইলী ঘাতকদের নির্মমতা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে দেশটির উপর নির্মম হত্যাকান্ড চালিয়ে আসছে ইজরাইল।চলতি রমজানেও ইজরাইলি বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনের জনগণ।এখন অব্দী ৩৫ জন নিরীহ ফিলিস্তিনী নাগরিক প্রান হারিয়েছে হামলায়,এছাড়া হতাহতের সংখ্যাও ছাড়িয়েছে আড়াইশ।

ফিলিস্তিনীর মুসলিমদের উপর এমন নির্মমতায় প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের বিভিন্ন মুসলিম-অমুসলিম দেশের নাগরিকরা। বাদ যাচ্ছে না ক্রিড়াঙ্গনের পরিচিত মুখগুলোও। এবার অমুসলিম হয়েও ফিলিস্তিনীর জনগনের উপর এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা।

নির্মম এই হত্যাকান্ডে ব্যথিত হয়ে প্রতিবাদ জানান রাবাদা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ‘প্রে ফর প্যালেস্টাইন’ হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »