আইপিএলে দেখা যাবে আমিরকে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে খেললেও এরপর আর সুযোগ মেলেনি তাদের৷ রাজনৈতিক দ্বন্দ্বে আইপিএলে সুযোগ পাননা পাকিস্তানি খেলোয়াড়দের। তবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির এবার আইপিএল খেলতে পারেন, সেই সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দেন তিনি।

পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হলে তবেই আইপিএল খেলতে পারবেন তিনি। সামনে ইংল্যান্ডের নাগরিক হওয়ার একটি ইঙ্গিত দিয়েছেন আমির। এতে এই পেসারকে হয়তো প্রথমবারের মতো দেখা যেতে পারে আইপিএলে। ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বাইরে যেয়ে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন আমির। তাই গুঞ্জন রয়েছে সেখানে নাগরিকত্ব নেওয়ার।

ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার সঙ্গে আইপিএলের মতো টুর্নামেন্টে খেলার পরিকল্পনা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আমির বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাজ্যে থাকার জন্য আমাকে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে। আমি আজকাল ক্রিকেট উপভোগ করছি এবং আরও ৬/৭ বছর খেলার পরিকল্পনা করছি। আমার ছেলে মেয়েরা ইংল্যান্ডে বড় হবে এবং সেখানে তাদের পড়াশোনা করবে।’

তিনি আরও বলেন, ‘সন্দেহ নেই যে সেখানে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করব। এই মুহূর্তে অন্যান্য সম্ভাবনা ও সুযোগ নিয়ে ভাবছি না। ভবিষ্যতে যখন আমি ব্রিটিশ নাগরিকত্ব পাব তখন জিনিসগুলো কিভাবে চলে সেটা দেখা যাবে।’

এর আগে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে পাকিস্তানি ক্রিকেটার আজহার মাহমুদ আইপিএলে খেলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »