নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনায় আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। সেই মিছিল যেন থামতেই চাইছে না। এবার সেই ধারাবাহিকতায় বাবাকে হারিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আরপি সিং।
বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরপি সিং নিজেই।এক টুইট বার্তায় তিনি জানান,’‘গভীর দুঃখ এবং বেদনা নিয়ে জানাচ্ছি, বাবা মিস্টার শিব প্রসাদ সিং প্রয়াত হয়েছেন। কোভিডে আক্রান্ত হয়ে ১২মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকলের কাছে অনুরোধ পরলোকগত পিতার জন্য প্রার্থনা করুন।”
