দ্রাবিড়ের মাঝে অস্ট্রেলিয়ান ব্রেইন রয়েছে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারত যেভাবে প্রতিনিয়ত ঘরোয়া ক্রিকেট থেকে তরুন ক্রিকেটারদের বের করে আনছে তেমনি অজিরাও হাটছে একই পথে। ভারতীয় দলে সুযোগ পাওয়া তরুনদের মধ্যে শুভমান গিল, সিরাজ, সুন্দররা পারফরম্যান্স টাও করছেন নজরকাঁড়া।

তবে ভারতের এই রহস্যের মূল কারিগর টা কে? কে এই তরুন ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট থেকে তুলে আনছেন? তিনি হচ্ছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। বেশ কিছুদিন ধরেই ভারতের এ দল এবং যুবদলের দায়িত্বে আছেন তিনি। এততে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্রেগ চ্যাপেল মনে করেন, দ্রাবিড়ের মাঝে অস্ট্রেলিয়ানদের ব্রেইন আছে।

এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘ভারত এক সঙ্গে কাজ করতে পারছে তার বড় কারণ রাহুল দ্রাবিড় আমাদের ব্রেইন নিতে পেরেছে। দেখুন আমরা যা করেছি ভারতও তাদের এতো জনসংখ্যা নিয়ে একই কাজ করছে।’

তবে অস্ট্রেলিয়াকে ভারতের চেয়ে বেশ পিছিয়েই ধরছেন চ্যাপেল। তিনি মনে করেন ক্রিকেটার বের করে আনায় ভার‍তের চেয়ে পিছনে আছে অজিরা। একটা সময় দারুণ সব প্রতিভাবান ক্রিকেটার দলে আনতে পারলেও অস্ট্রেলিয়া এখন সেই অবস্থায় নেই বলে মনে করেন চ্যাপেল। এছাড়া তিনি বলেন ইংল্যান্ড ও তরুনদের তৈরি করতে পারছে।

গেলো কয়েক সিরিজ ছাড়াও সম্প্রতি শ্রীলঙ্কা এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আলাদা আলাদা দুইটি স্কোয়াড ঘোষণা করেছে ভারত। এতে বেশ কিছু তরুন ক্রিকেটার আছে। তাই চ্যাপেল মনে করেন তরুন ক্রিকেটার গঠনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তুলনায় ভার‍ত বেশ এগিয়ে।

চ্যাপেল বলেন, ‘আমি মনে করি আমরা আমাদের সেরা খেলোয়াড় বাছাই এবং তুলে আনার জায়গা ইতোমধ্যে হারিয়ে ফেলেছি। আমার মনে হয় এটি ইংল্যান্ড এখন আমাদের থেকে ভালো করছে এবং ভারতও আমাদের থেকে ভালো করছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »