দলে ধোনীকে চাচ্ছেন কুলদীপ যাদব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কুলদীপ যাদব ভারতীয় দলে ব্রাত্যই। কলকাতা নাইট রাইডার্সের হয়েও, তাঁকে প্রথম একাদশে দেখা যায়নি। একসময়ের মাঠ কাপানো বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার বেশ অন্ধকারে, তা বলাই যায়। ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেলদের সঙ্গে পাল্লা দিয়ে একটু যেন পিছিয়েই পড়েছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে তিনি এবং যুজবেন্দ্র চহালই ছিলেন, ভারতের প্রধান স্পিনার। সেই সময় এখন অতীত।

জাতীয়দলের হয়ে লাস্ট ম্যাচ খেলেছেন ৬ মাসেরও বেশি সময় আগে। এ নিয়ে তিনি বলেন, “কিছু কিছু সময় আমি মাহিকে খুব মিস করি। মাহি ভাই আমার পথপ্রদর্শক। উইকেটের পিছন থেকে সব সময় আমাদের গাইড করত। এখন ঋষভ পন্থ খেলে। ও যত খেলবে তত বেশি গাইড করতে পারবে। আমার সব সময় মনে হয় প্রত্যেক বোলারের একজন সহযোগী দরকার উল্টোদিক থেকে।

ধোনি চলে যাওয়ার পর চাহালের সঙ্গে যেন তার জুটি বাঁধছে না, এটা কুলদিপের আক্ষেপ। এ বিষয়ে আক্ষেপ নিয়ে কুলদীপ বলেন, “মাহি ভাই যখন ছিল আমি আর চহাল একসঙ্গে খেলতাম। ও চলে যাওয়ার পর আর একসঙ্গে খেলিনি। মাত্র কয়েকটা ম্যাচই খেলেছি মাহি ভাই চলে যাওয়ার পর। আমার আরও বেশি ম্যাচ খেলা উচিত। হ্যাটট্রিকও করেছি আমি। গোটা কেরিয়ারের দিকে তাকালে খুব খারাপ দেখাবে না সংখ্যাগুলো। ভেঙে ভেঙে দেখলে হয়তো কিছু সময় খারাপ গিয়েছে। কাদের বিরুদ্ধে খেলেছি সেটাও দেখা প্রয়োজন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »