পেরেরার নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা দল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয় করে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন সামনে রেখে ইতিমধ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কা ক্রিকেট বোর্ড।সিরিজে আসছেন না লঙ্কানদের অভিজ্ঞ একদল ক্রিকেটার। যারা হলেন, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমালরা। এদিকে ফিটনেস আশানুরূপ না থাকায় দল থেকে বাদ পড়েছেন ওপেনার আভিস্কা ফার্নান্দো।

দল থেকে বাদ পড়ায় আসছেন না নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে। দলকে নেতৃত্ব দেবেন ওপেনার কুশাল পেরেরা। আর সহ-অধিনায়ক হিসাবে থাকবপন কুশাল মেন্ডিস। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখেই কুশাল পেরেরা নেতৃত্ব পরীক্ষা নিরীক্ষা করবে শ্রীলঙ্কা।

আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে আগামী ১৬ ই মে বাংলাদেশে আসবে সফরকারীরা। একটি প্রস্তুতি ম্যাচ খেলে, সিরিজ গড়াবে আগামী ২৩, ২৫ ও ২৮ মে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

কুশাল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »