ডমিঙ্গোকে আরও সময় দিতে চায় বিসিবি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাম্প্রতি বাংলাদেশ দলের ব্যর্থতায় ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল দ্রতু চাকরি হারাতে চলেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে সেই সব গুঞ্জন নিমিষেই উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। ডমিঙ্গোকে আরো পরখ করতে চায় বোর্ড, জানিয়েছেন তিনি।

প্রত্যাশার পারদ নিয়ে ডমিঙ্গোকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। তবে তার পারফর্মমেন্সে অসন্তোষ জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এতকিছুর পরও চাকরি হারাতে হচ্ছে না ডমিঙ্গোকে। তাকে আরো কিছু দিন যাচাই করতে চায় বিসিবি।

বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন,’‘এসব কথা মিডিয়ায়ই বেশি হয়। কোচ আসার পর কালও কথা হয়েছে, মাননীয় বোর্ড সভাপতির সাথেও কথা বলেছি। এ ধরনের কোনো কিছু না। আমরা তো আগেও বলেছি, চারটা সিরিজের পর মূল্যায়ন করব। এটা আপনাকে দেখতে হবে।’’

আকরামের ভাষায়,”এটাও মানতে হবে কেন আমরা খারাপ খেলেছি, কোচের জন্য খারাপ খেলেছি তাও তো না। প্রত্যেকটা জিনিস মূল্যায়ন করতে হবে। আমাদের পূর্ণ শক্তির দলও তো ওকে দিতে পারিনি। অনেক সময় দল ঠিকঠাক হয়নি, যেমন উইকেট চেয়েছি ওরকম পাইনি- ভুল সব জায়গায় ছিল। একজনকে দোষারোপ করে তো লাভ নেই। আমরা দেখছি এবং কীভাবে সমাধান করা যায় চিন্তা করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »