কলোম্বোতেই হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। সেই সিরিজে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। করোনার ঝুঁকি থাকায় সবকটি ম্যাচই হবে কলোম্বোতেই। এ বিষয়টি সরাসরি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

শ্রীলঙ্কায় পৌঁছে ৭দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে সফরকারী ভারতের। এরপর করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেই কেবল সিরিজ খেলার অনুমতি পাবে টিম ইন্ডিয়া।

এসএলসির প্রশাসনিক কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা এক ভেন্যুতে সিরিজ আয়োজনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডি সিলভা বলেন,”আমরা নির্ধারণ করেছি ভারত-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের পুরোটাই হবে এক ভেন্যুতে। শুধু কলোম্বোতেই হবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি। তবে এটাও নির্ভর করবে এখানকার করোনা পরিস্থিতর ওপর। আমরা মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেব না। যেভাবে এতোদিন বাকি সিরিজগুলো আয়োজন করেছি সেভাবেই হবে। কারণ করোনা পরিস্থিতির কোনো প্রকার নিশ্চয়তা নেই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »