দেশের মাটিতে টেস্ট খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন আমির-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল বছর হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে এই সিদ্ধান্ত এখনও ভুগায় তাকে কারণ ক্যারিয়ারে একটি আক্ষেপ রয়ে গেছে যে এখনো।

আক্ষেপের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন দেশের মাটিতে কোনো টেস্ট খেলার সুযোগ পাননি এটাই তার আক্ষেপ। ৩৬টি টেস্টের সবকটিই খেলেছেন বিদেশের মাটিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কষ্টের কথা বলেছেন তিনি।

আমির বলেন,”দেশের মাটিতে কোনো টেস্ট খেলতে না পারাটা অনেক বেদনার। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করি তখন পাকিস্তানে কোনো ম্যাচ হতো না। এরপর তো আমি টেস্ট ক্রিকেট থেকে অবসরই নিলাম।”

২০১৯ সালের জুলাইয়ে হুট করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আর গত বছরের জুলাইয়ে টিম ম্যানেজমেন্টের মানসিক নির্যাতন ও প্রচণ্ড চাপকে কারণ দেখিয়ে সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন আমির।

দেশের মাটিতে হোম সিরিজ না খেলার আক্ষেপ নিয়ে আমির বলেন,”যদি ভাগ্য আমার পক্ষে থাকতো, আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম তখন যদি পাকিস্তান দেশের মাটিতে হোম সিরিজ খেলতো, আমার জন্য সেটি হতো বিশেষ কিছু এবং অনেক সম্মানের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি টেস্ট ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি, যদিও সেটা দেশের বাইরে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »