আকরাম খানের ইঙ্গিত বাড়ছে না কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারের সংখ্যা

নিউজ ডেস্ক »

প্রতি বছরের শুরুতেই কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে ক্রিকেট বোর্ড গুলো, এটাই স্বাভাবিক নিয়ম। তবে বছরের ৫ মাস চললেও এখনো বিসিবি ঘোষণা করেনি কেন্দ্রীয় চুক্তির প্লেয়ারদের তালিকা। তারিখের পর তারিখ পরিবর্তন হলেও এখনো ঘোষণা হয়নি করা থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে সেই তালিকা ।

 

 

পেশাদার ক্রিকেটার হিসেবে বোর্ড থেকে যারা বেতন পান, তারাই থাকেন কেন্দ্রীয় চুক্তির আওতায়। প্রত্যেক দেশের কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন এ নিয়ে থাকে জল্পনা-কল্পনা। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, বছরের শুরুতেই এই তালিকা ঘোষণার নিয়ম থাকলেও বছরের পাঁচ মাস শেষ হওয়ার পরেও এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেনি কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা।

 

তবে ঘোষণা এসেছে এবারের নতুন চুক্তিতে পারবে না ক্রিকেটারদের সংখ্যা । সর্বশেষ চুক্তি অনুযায়ী, টেস্ট ক্রিকেটের চুক্তিতে ১১ জন ও এবং ওয়ানডে ও টি২০ ক্রিকেটের চুক্তিতে ১২ জন ক্রিকেটার ছিলেন। সব ফরম্যাটের চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ৭। আগামী চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন- চুক্তিতে থাকার বিষয়টি নির্ভর করছে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর।

 

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ পর চলমান ক্রিকেট বর্ষের চুক্তির তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আকরাম খান। আকরাম বলেন, ‘এটা পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। এই সিরিজের পর চুক্তির খেলোয়াড়দের তালিকা দিব। এই সিরিজের ওপর অনেক কিছু নির্ভর করছে।’

 

বর্তমানে সব মিলিয়ে মোট ১৭ জন খেলোয়াড় আছেন বিসিবির চুক্তিতে। চুক্তিতে থাকা খেলোয়াড়দের বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে আকরাম না-সূচক জবাব দিলেন।তিনি বলেন, ‘অন্য দেশেও তো এরকমই আছে। অন্য দেশে তিনটা ফরম্যাটে অনেক ধরনের খেলোয়াড় আছে। আমাদের এমন নেই। আমাদের ৯০ শতাংশ খেলোয়াড়ই সব ফরম্যাটে খেলে। আমরা চাই চুক্তির খেলোয়াড় সংখ্যা যেন বাড়ে। কিন্তু খেলোয়াড়দের ঐ পারফরম্যান্স তো করতে হবে।’

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »