নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা বাংলাদেশে হানা দেওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের দানবীয় ইনিংস খেলেছিলেন তিনি। দূর্দান্ত সব শটে সেদিন প্রায় পৌছে গিয়েছিলেন দু’শোর কাছাকাছি! সেই লিটন দাশই কিনা শেষ ৯ ওয়ানডে ম্যাচে মোট রান করেছেন শ’য়ের নিচে। বেশ অবাক করার ব্যাপার যাকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ক্লাসিক্যাল ব্যাটসম্যান বলা হয় সেই লিটন দাশ আছেন চরম অফ ফর্মে। তবে আবারো লংকানদের বিপক্ষে ফিরতে চান আগের ফর্মে।
আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে তাই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন লিটন। লক্ষ্য একটাই ব্যাটিংয়ে ফর্মে ফেরা। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ইনিংসের পর তার ব্যাট নিষ্প্রাণ!
সোমবার (১০ মে) জানান, ওই সিরিজেই লিটন নিজের শক্তির জায়গা অনুভব করতে পেরেছিলেন। সেই সূত্র ধরেই এখন কাজ করছেন।
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ইনিংস উদ্বোধন করেন এই ব্যাটসম্যান। তিনি জানান, নতুন বলে প্রথম ১০ ওভার কাটিয়ে দিতে পারলে তারজন্য বড় ইনিংস খেলে সহজ হয়ে যায়। এটি নিয়েই এখন অনুশীলনে কাজ করে যাচ্ছে।
লিটন বলেন, ‘নিজের খেলা এখন আগের থেকে অনেক ভালো বুঝি। আমি যেহেতু সাদা বলে ইনিংস ওপেন করি, আমার জন্য নতুন বলে খেলা গুরুত্বপূর্ণ বেশি। প্রথম ১০ ওভার যদি খেলে নিতে পারি তারপরে খেলাটা আমার জন্য সহজ হয়ে যায়। সেটা আমি জিম্বাবুয়ের সাথে খেলার সময় বুঝেছিলাম। তখন বড় ইনিংস খেলতে পারি। আমার মনে হয় তখন ১৫ থেকে ৪০ ওভার পর্যন্ত আমার জন্য খুব সহজ হয়। এই জিনিসটা আত্মবিশ্বাস দেয়। নিয়মিত অনুশীলনে নতুন খেলা নিয়ে কাজ করছি। আমি জানি আমার সামর্থ্য কোথায় আছে।’
লিটনের ব্যাটিং ক্লাস নিয়ে কারো কোনো সন্দেহ থাকবার কথা নয়। তবে সেই ক্লাস যেনো হারিয়ে ফেলছেন তিনি। গত ৯ ম্যাচে করেছেন মোটে ৮৬ রান। ব্যাট ঠিকভাবে কথা না বলায় কিছুটা বিষন্ন থাকলে ব্যাটিং কোচ জন লুইসের সাথে থেকে কাজ করছেন লং হিটিং নিয়ে। লক্ষ্য লংকানদের বিপক্ষেই ফর্মে ফেরা।
লিটনের ভাষায়, ‘গত ২ দিন ধরে চিন্তা করলাম যে লং হিটিং কীভাবে করা যায়। এটা নিয়েও কিছু কাজ করলাম। নতুন কোনো কিছু উন্নতি করার চেষ্টা করছি।’
