দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত গুনাবর্ধনে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলংকান সাবেক ক্রিকেটার আভিশকা গুনাবর্ধেনে দূর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন। স্বাধীন একটি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল তাকে মুক্ত ঘোষণা করেছে। দুই বছর আগে গুনাবর্ধনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী বিধি ভাঙার অভিযোগ করেছিল আমিরাত ক্রিকেট বোর্ড।

২০১৯ সালের মে মাসে দুর্নীতির দুটি ধারা ভাঙার অভিযোগ উঠে তার বিপক্ষে।
যার একটি- দুর্নীতি বিরোধী বিধি ভাঙার উপযাচক, উদ্দীপক হিসেবে কাজ করা বা ভাঙতে প্রবৃত্ত করতে সরাসরি বা পরোক্ষভাবে কাজ করা। আরেকটি- অন্যায় প্রস্তাব পেয়েও দুর্নীতি বিরোধী ইউনিটকে বিস্তারিত না জানানো

আমিরত ক্রিকেট বোর্ড অভিযোগ আনলে সাময়িক সময়ের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে গুনাবর্ধনেকে অপসরন করা হয়। কোচিংয়ের দায়িত্ব থেকেও সরিয়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। অভিযুক্ত হওয়ার পর নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি। সুষ্ঠ তদন্তের পর তার বিপক্ষে আনা অভিযোগ ভুল প্রমানিত হয়েছে। যার কারনে ট্রাইব্যুনালের রায়ে মুক্ত হয়েছেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে ৬ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলেছেন গুনাবর্ধনে কোচিং ক্যারিয়ারে শ্রীলঙ্কা ‘এ’ দল ও ইমার্জিং দলের কোচ হিসেবে কাজ করেছেন। নিষেধাজ্ঞা থাকার কারনে সাময়িক সময় কোচিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে। অভিযোগ উঠে যাওয়ার এখন আর কোচিং করতে বাধা নেই তার জন্য।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন গুনাবর্ধনে।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »