ঘরোয়া ক্রিকেট দিয়েই জাতীয় দলে ফিরতে চান সাব্বির-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট দল যেখানে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিম নীর্ভর, সেখানে সাব্বির রহমান আরেক নির্ভরতার চাপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। ব্যাট হাতে তিনি দাপটের সাথে যেভাবে খুশি সেভাবেই বোলারদের বেধড়ক পিটিয়েছেন। সেটি দেখে অনেকই বলছেন, সাব্বির যথার্থই ভাল মানের প্লেয়ার। কিন্তু, গত দেড় বছর ধরেই জাতীয় দলের চৌহদ্দির বাহিরে এক সময়ের ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’ এই ক্রিকেটার। তাকে ছাড়া এক সময় টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াড কল্পনাই করেনি টিম ম্যানেজমেন্ট। আর এখন কিনা তিনি, জাতীয়দলে আলোচনার বাহিরে।

নিউজিল্যান্ড সফরে দলে থাকার আশংকা থাকলেও সেই সুযোগ আর হয়নি। অথচ, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল সূচিতে। তার ওপর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রয়েছে তার সফলগাঁথা। এবং সব শেষ শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত প্রাথমিক দলেও জায়গা হারান সাব্বির।

করোনাকালীন সময়ে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় বিসিবি দুটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করে কিন্তু এই দুই টুর্নামেন্টও নিজেকে মেলে ধরতে পারেননি সাব্বির। সেখানে ভাল পারফরম্যান্স করতে পারলে হয়ত দলে জায়গা পাওয়ার সুযোগ থাকতো।

দীর্ঘদিন জাতীয়দলের বাহিরে থাকা বা দলে ফেরা নিয়ে তিনি বলেন, লক্ষ একটাই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে কামব্যাক করা। সবশেষ শ্রীলংকার সঙ্গে তিনটা ম্যাচ খেলেছি। ওখানে আমার একটা ফিফটি ছিল। আমি সবশেষ টি-টোয়েন্টি খেলেছি ত্রিদেশীয় সিরিজে (বাংলাদেশ, আফগানিস্তান জিম্বাবুয়ে)। টি-টোয়েন্টিতে খারাপ খেলায় ওয়ানডে থেকে বাদ পড়েছি। বাংলাদেশে টি-টোয়েন্টিতে ভালো খেললে ওয়ানডেতে সুযোগ পায়। ওয়ানডেতে সুযোগ পেলে টেস্ট টিমে ঢোকা যায়। খুব ইজি। বাদটাও ঠিক এভাবে হয়। কেউ দেখে না যে, কোন ফরম্যাটে সে খারাপ খেলল

জাতীয়দল থেকে বাদ পড়ায় মানসিকতার প্রভাব কেমন জানতে চাইলে সাব্বির বলেন, খেলোয়াড়দের জীবনটাই এমন। কখনো দলে থাকবেন, আবার কখনো বাদ পড়বেন। আমি এখান থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। আমি অনুশীলন করছি। তবে যদি ম্যাচ খেলা না যায়, তা হলে সারাবছর অনুশীলন করে কোনো লাভ নেই। এখন যেখানেই খেলি না কেন, ভালো খেলার চেষ্টা করব। এটাই প্রধান লক্ষ্য।

সাব্বির রহমান জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে ২ হাজার ৭৬০ রান সংগ্রহ করেন সাব্বির। বল হাতে লেগ স্পিনে শিকার করেন ৯ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »