যুক্তরাষ্টের হয়ে খেলার বিষয় উড়িয়ে দিলেন উন্মুখ চাঁদ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নতুন সম্ভাবনা নিয়ে ক্রিকেটে পদার্পণ করেছিলেন উন্মুখ চাদ যদিও পরবর্তীতে এর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি উন্মুখ চাঁদ। আর তাতেই নিজেকে অনেকটা হারিয়ে খুঁজতে মরিয়া ভারতীয় এই ক্রিকেটার। এমন সময়ে এক সাক্ষাৎকারে পাকিস্তানের ক্রিকেটার সামি আসলাম দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে ইতোমধ্যে সেখানে পাড়ি জমিয়েছেন উন্মুখ। শুধুই উন্মুখই নয়, ভারত অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন।

তবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কেবল ছুটি কাটাতে গিয়েছিলেন খেলতে নয়।

এ প্রসঙ্গে উন্মুখ বলেন, ‘আমেরিকায় গিয়েছিলাম আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ব্যাট-বল নিয়েও সামান্য অনুশীলন করতে নেমে পড়েছিলাম। কিন্তু কোনও লিগের সঙ্গে সই করিনি। এটা শুধুমাত্র অবসরকালীন সফর ছাড়া আর কিছু নয়।’

আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজিত হবে। ভারতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে খেলতে আগ্রহী ‍যুক্তরাষ্ট্র। যদিও নিজেদের এখনও বিশ্বকাপে খেলার মতো করে তৈরী হতে পারেনি। নিজেদের পর্যাপ্ত ক্রিকেটার না থাকায়, বিভিন্ন দেশের ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে সেই তালিকায় যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট ও পাকিস্তানের সামির মতো ক্রিকেটাররা।

২০১২ সালের যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১১১ ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিয়েছিলেন অধিনায়ক উন্মুখ। এমন ইনিংসের পর নতুন এক সম্ভাবনার জাল বুনতে থাকে ভারতের সমর্থকরা। যুব বিশ্বকাপে এমন পারফরম্যান্সের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পেয়েছিলেন। তবে সেটা একেবারেই কাজে লাগতে পারেননি তিনি।

আইপিএলের ৬ মৌসুমে খেলেছেন তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। যেখানে ২১ ম্যাচে করেছেন মোটে ৩০০ রান। ২০১৬ সালে ভারত ‘এ’ দল থেকে জায়গা হারালে এরপরে আগ্রহ দেখায়নি আইপিএলের আর কোনো ফ্র্যাঞ্চাইজিও। এমনকি গেল কয়েক বছরে ভারতের ঘরোয়া ক্রিকেটেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আর তাতে অনেকটা হারিয়ে গিয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »