ওমর আকমলের আর্থিক জরিমানা পরিশোধ করবেন কামরান আকমল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জুয়াড়ির প্রস্তাব পাওয়ার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) না জানানোর অপরাধে ৪২.৫ লক্ষ পাকিস্তানি মুদ্রা জরিমানা সহ ৩ বছরের নিষিদ্ধ হন উমর আকমল। কিন্তু এত বেশি অর্থ একসাথে দেওয়ার সামর্থ্য নেই বলে অকপটে স্বীকার করেন ওমর।

নিষেধাজ্ঞা দেওয়ার কিছুদিন পর সালিসি আদালত ১২ মাসে শাস্তি নামিয়ে আনে বোর্ড। গেল ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকেই ক্রিকেটের বাইরে পাকিস্তানি এই ক্রিকেটার। অর্থাৎ, ১২ মাস পূর্ণ হয়ে গেলেও তিনি ক্রিকেট কার্যক্রম পুনরায় শুরু করতে পারছেন না, কারন তিনি আর্থিক জরিমানা এখনও শোধ করতে পারেননি। সালিসি আদালতের নির্দেশনা অনুযায়ী পিসিবির দুর্নীতি দমন নীতি ভঙ্গের দায়ে উমরকে ৪.২৫ মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছিল।

প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে থাকা উমর জানিয়েছেন, বর্তমানে একবারে এত অর্থ পরিশোধ করতে সক্ষম নন তিনি৷ সম্ভব হলে, কিস্তিতে পরিশোধ করতে চান জরিমানার অর্থ। কিন্তু পিসিবিও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে একবারেই পরিশোধ করতে হবে। এই নিয়মে আটকে মাঠে ফিরতে পাচ্ছেন না উমর।

ছোট ভাইয়ের এই বিপদের সময় পাশে দাঁড়ানোর আগ্রহ জানিয়েছেন বড় ভাই কামরান আকমল। পিএসএল থেকে নিজের অর্জিত অর্থ দিয়ে ভাইয়ের জরিমানা পরিশোধ করতে চান বলে জানিয়েছেন তিনি।

কামরান বলেন, ‘আমার ভাইয়ের জরিমানার অর্থ আমি পরিশোধ করতে চাই। আমি পিসিবির কাছে অনুরোধ করছি, পিএসএলের ম্যাচ থেকে আমার অর্জিত অর্থ যেন উমরের জরিমানা হিসেবে গ্রহণ করা হয়। অর্থ বড় ব্যাপার না। তারা আমার থেকে নিতেই পারে৷ এমনকি উমর যখন ক্রিকেটে ফিরবে, তখন তো কেবল পিসিবি থেকেই তার উপার্জন আসবে। উমর জরিমানা দিতে প্রস্তুত আছে। পিসিবিকে আরেকটু নমনীয় হওয়া উচিত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »