যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন উন্মুখ চাঁদসহ তিন ভারতীয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের টিকিয়ে রাখতে দল গোছাতে ব্যস্ত যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। স্থানীয় খেলোয়ারদের পাশাপাশি বিভিন্ন দল থেকে আগ্রহ দেখানো খেলোয়াড়দের ও দলে টানছে তারা।যুক্তরাষ্ট্রের প্রথমিক লক্ষ্য ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করা। আর সে জন্য বাছাইপর্বে ভাল করতে হনে। তাদের সুযোগ রয়েছে খুবই কম, কিন্তু চেস্টা করে যাচ্ছে দলরি। নিজেদের পর্যাপ্ত ক্রিকেটার না থাকায় বিভিন্ন দেশের ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

 

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সাথে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন ও পাকিস্তানের সামি আসলাম। এবার সেই তালিকায় যোগ হচ্ছে উন্মুখ চাঁদের নাম। যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন ভারতের হয়ে যুব বিশ্বকাপ জেতা এই অধিনায়ক। এ নিয়ে উন্মুখ কোনো বিবৃতি না দিলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন পাকিস্তানের সামি।

উন্মুখ চাঁদ পূর্ণিমার চাঁদের মতোই ছিলো আলোকিত। সকালের উদীত সূর্যের মতোই উত্তাপ্ত ছিল। ভারতীয় যুব দলের হয়ে খেলেছেন দাপুটে ক্রিকেট। একের পর এক আলোচিত ইনিংস খেলে নিজের আগমনী বার্তাটা দিয়েছিলেন। যুব বিশ্বকাপে অজিদের বিপক্ষে ফাইনালে ১১১ রানের অপরাজিত খেলে ভারতকে যুব বিশ্বকাপ এনে দেন তিনি। এর আগেই ভারতের সিনিয়র টিম ধোনির নেতৃত্বে জিতলো ক্রিকেট বিশ্বকাপ।ধোনির মতো উমুখ চাঁদও অধিনায়ক, দুই অধিনায়কই ফাইনালে নিজের সেরা টা খেলে দলকে শিরোপা উপহার দিলেন। বলা হলো ভারতের নেক্সট বিগ থিং।

কিন্তু উন্মুখ চাঁদের আলো ফিকে হয়ে যেতেও সময় নেয় নি। ২০১২ থেকে ২০২১ পাক্কা ৯ বছর, অথচ এখন পর্যন্ত দেশের জার্সি গায়ে মাঠেই নামা হয় নি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। বিশ্বকাপ শেষে চড়া দামে আইপিলেন দল পেয়েছিলেন চাঁদ। অথোচ ২০১১ থেকে আইপিএলে খেলা উন্মুখ প্রথম দুই মৌসুমে ম্যাচ খেলেছিলো মাত্র ৪ টা৷

২০১৩ সালের আইপিএলে ম্যাচ খেলেছিলেন ৯ টা৷ এই মৌসুমেও আলো ছাড়াতে পারেন নি তিনি। সব মিলিয়ে করতে পেরেছিলেন ১৫৮ রান।আইপিএল ক্যারিয়ারে ৩ টা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ২১ ম্যাচের ২০ ইনিংসে মাত্র ১৫ গড়ে রান করেছেন ৩০০।

তারপর ভারতীয় এ দল থেকেও বাদ পরতে হয় তাকে। সেই থেকে আইপিএলেও আর খেলা হয়নি তার। সবকিছু মিলিয়ে চাঁদের আলো ফিকে হয়ে যাওয়া এই খেলোয়াড় নিজেকে হারিয়ে খুঁজছেন।ভারতের ক্রিকেট প্রতিযোগিতার সঙ্গে লড়াই করতে না পেরে স্বপ্ন বুনছেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর। যেখানে নিজের ক্যারিয়ারটাকে নিয়ে আরও একবার বাইশ গড়ে লড়তে চান তিনি।

উন্মুখের যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া প্রসঙ্গে সামি বলেন, ‘৩০-৪০ জন বিদেশি ক্রিকেটার সম্প্রতি আমেরিকাতে এসেছে। উন্মুখ চাদ, হরমিত সিং ও স্মিত প্যাটেলসহ ভারত অনুর্ধ্ব-১৯ দলের সাবেক কয়েকজন ক্রিকেটারও এসেছে।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »