নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বাংলাদেশ সফরে আসার আগে ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার। আর এ টেস্টে অনুত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়ছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অভিষকার ফার্নান্দো। যে কারণে স্কোয়াডে জায়গা হচ্ছে না তরুণ এই ওপেনারের।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াডও প্রায় চূড়ান্ত করে রেখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচকরা। লঙ্কান গণমাধ্যম জানিয়েছে, অভিষকা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দলেও জায়গা পাননি ২৩ বছর বয়সী ক্রিকেটার, সেবারও ফিটনেস ইস্যু ছিল।
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার সম্ভাব্য স্কোয়াড : কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লক্ষণ সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমন্থ চামিরা, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া।
