বাংলাদেশ সফরে আসার আগে শ্রীলঙ্কা দলে করোনার হানা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলঙ্কা। তবে প্রাথমিক দলে যারা আছেন, তারর মধ্যে থেকে দুই ক্রিকেটারের দেহে মিলেছে করোনার জীবাণুর উপস্থিতি।

করোনায় আক্রান্ত এই দুই ক্রিকেটার হলেন ধনঞ্জয়া লক্ষণ ও ঈশান জয়ারত্নে। দুইজনই অলরাউন্ডার। তবে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি এই দুজনের।

করোনা আক্রান্ত দুই ক্রিকেটারকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।আগামী ১৬ মে বাংলাদেশ সফরে এসে ৩ দিনের কোয়ারেন্টিন করবে লঙ্কান ওয়ানডে দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »