সাকারিয়ার বাবার মৃত্যুতে মুস্তাফিজের শোক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রাজস্থান রয়্যালসে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের সতীর্থ হিসাবে ছিলেন ভারতীয় তরুন পেসার চেতন সাকারিয়া। দুজনই বাঁহাতি পেসার হওয়ায় জুটিটা জমেছে বেশ। নতুন বলে রাজস্থানের বোলিংয়ের দায়িত্বটা মোস্তাফিজ-সাকারিয়া পালন করেছেন বেশ দারুণভাবেই।

কিন্তু সাকারিয়ার ব্যক্তিগত জীবনে নেমে আশে কালো মেঘ, এ যেন এক দূর্ভাগা কপাল নিয়ে জন্ম নিয়েছেন।
গেল কয়েক মাস আগে আত্মহত্যা করেছেন তার ছোট ভাই রাহুল সাকারিয়া। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাবা কাঞ্জিভাই সাকারিয়া। সব মিলিয়ে, মৃত্যুপরিতে সাকারিয়া পরিবার। সতীর্থর এমন দুঃসময়ে ভারাক্রান্ত হয়েছেন বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে, চেতনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, সাকরিয়ার বাবার মৃত্যু শুনে দুঃখ পেয়েছি। সাকারিয়া সহ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।

উল্লেখ্য যে, আইপিএল বন্ধ হওয়ার পর বাড়ি ফিরেছিলেন চেতন সাকারিয়া। তারপরই করোনা আক্রান্ত হন তার বাবা কাঞ্জিভাই সাকারিয়া। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। আইপিএলের টাকাতেই বাবার চিকিৎসা করাচ্ছিলেন চেতন। কিন্তু শেষ পর্যন্ত বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে পারলেন না তিনি। মরন ভাইরাসের প্রকোপে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চেতন সাকারিয়ার বাবা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »