টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন মালিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরই মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। এ আসর অনুষ্ঠিত হবে ভারতে। উপমহাদেশে খেলার কারণে ফেবারিট হিসেবেই মাঠে নামবে পাকিস্তান। দলটির হয়ে আসন্ন এ বিশ্বকাপে অংশ নিতে মুখিয়ে আছেন দেশটির তারকা ক্রিকেটার শোয়েব মালিক।

ফর্মে থাকলেও মালিক বর্তমান পাকিস্তান দলে নেই। তবে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বকাপ খেলার জন্য মরিয়া হয়ে আছেন। জানিয়েছেন, বিশ্বকাপকে লক্ষ্য রেখে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে মালিক বলেন,’‘আমি সত্যিই এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি। এই চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে অনেক কঠোর পরিশ্রম করছি।’’

তিনি আরো বলেন,’‘এই দলে খেলোয়াড়দের নির্বাচন করা হয় পছন্দ ও অপছন্দের ভিত্তিতে। আমি কারও বিরুদ্ধে বলছি না, তবে এমনটা অনেকবার দেখেছি। মিসবাহ দুই পদে নিযুক্ত হলেও কোচিং করানোর জন্য প্রস্তুত ছিল না। আমি মনে করি শক্তিশালী দল তখনই হবে যখন সিনিয়র ক্রিকেটাররা সুযোগ পাবে। আমার মতে, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিমের মত ক্রিকেটারকে দলে ফেরান উচিৎ।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »