নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রকোপ বেড়ে যাওয়াই কঠিন হয়ে গেছে ক্রিকেটারদের জৈব সুরক্ষিত কার্যক্রম। যে কারণে মানসিক চাপও পড়ছে খেলোয়াড়দের উপর। এর নেতিবাচক প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ক্রিকেটারদের ভিতরে।
দেখা গেছে একাধিক ক্রিকেটার বায়োবাবলের চাপে মাঠ থেকে বিরতি নিয়েছেন। বাংলাদেশেও হয়েছে এমন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিরতি নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। তবে এখন অবদি বিরতি নিতে হয়নি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। তবে বায়োবাবলের কারণে হাঁপিয়ে উঠেছেন তিনিও।
করোনার আইপিএল খেলা বন্ধ হয়ে গেলে আবারও কোয়ারেন্টিন করতে হচ্ছে তাকে। বায়োবাবল ছেড়ে দেশে ফিরেছেন, তবে আবারও কোয়ারেন্টিন করতে হচ্ছে সরকারী নিয়মের কারণে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে তিনি বলেন,”এটা খুব ক্লান্তির। দিন দিন শুধু কঠিনই হচ্ছে ব্যাপারটা। হোটেল রুম থেকে ভেন্যু- এই রুটিনে আপনি কয়দিন উপভোগ করবেন? সবসময় প্রটোকল মেনে চলতে হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, সবার জন্যই কঠিন এটা। তবে কিছুই করার নেই।’’
তিনি আরো বলেন,”ভারতে বায়োবাবলে থেকেছি, এখন এখানে কোয়ারেন্টিন করছি। আমরা অন্য যাত্রীদের মত ভ্রমণ করিনি। একটি দলে পজিটিভ শনাক্ত হওয়ার পর আমরা রুম কোয়ারেন্টিনে চলে যাই। পাঁচ থেকে ছয়দিন আমরা একটি রুমে আবদ্ধ ছিলাম। এরপর বিমানে উঠলাম, এরপর কোয়ারেন্টিন করছি।”
