নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাঝ পথে আইপিএল থেমে যাওয়ায় বাড়িতে ফিরেই কঠোর বাস্তবতার সম্মুখীন হতে হলো রাজস্থান রয়েলসের পেসার চেতন সাকারিয়াকে। এতদিন আইপিএল-এর জৈব সুরক্ষা বলয়ে ছিলেন তিনি। বাড়িতে ফিরে বেশিরভাগ সময়েই হাসপাতালে কাটাতে হচ্ছে তাঁকে। কারণ, সাকারিয়ার বাবা করোনা আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি। সেখানেই তিনি নিয়মিত আসা যাওয়া করছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “কিছুদিন আগেই রাজস্থান রয়্যালসের থেকে টাকা পেয়ে গিয়েছিলাম। সেটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কঠিন পরিস্থিতিতে ওটাই সাহায্য করেছে।”
যাঁরা আইপিএল স্থগিত করার পক্ষে ছিলেন তাদের মতামতকে সাফাই করছিলেন সাকারিয়া, তিনি বলেছেন, “আমি পরিবারের একমাত্র ইনকাম সোর্স। ক্রিকেটই আমার আয়ের একমাত্র পথ। যদি একমাস আইপিএল না চলত তাহলে আমার পক্ষে ব্যাপারটা কঠিন হয়ে যেত। কারণ, আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। ক্রিকেটই আমার কাছে একমাত্র আর্থিক জোগান দেয়।
নিলামে তাঁকে ১.২ কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান। আস্থার দাম রেখেছেন চেতন। এ বারের আইপিএল-এ সাত উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির উইকেটও রয়েছে।
