নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে মাঝপথে এসেই বন্ধ হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে আইপিএলের বাকি অংশ আয়োজন করার জন্য ইংলিশ কাউন্টির কিছু ক্লাব ও শ্রীলঙ্কা আগ্রহ দেখিয়েছে। তবে ইংলিশ কাউন্টির দল হ্যাম্পশায়ারের প্রধান কর্তা বলেছেন এভাবে ইংল্যান্ডে আইপিএলের বাকি অংশ আয়োজন করলে সেটা অবৈধ বলে বিবেচিত হবে।
আইপিএল সব পরিকল্পনা মতোই সব। হঠাৎ করে দুই দিনের ব্যবধানে একাধিক ক্রিকেটার ও কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে আইপিএল বন্ধ করে দেওয়া হয়। বাকি ম্যাচগুলো আয়োজন করতে বিদেশ থেকে প্রস্তাব পাচ্ছে ভারত।
ইংলিশ কাউন্টির চারটি ক্লাব- সারে, মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব, ওয়ারউইকশায়ার ও ল্যাঞ্চশায়ার আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য। তবে হ্যাম্পাশায়ারের প্রধান কর্তা বলেছেন, কাউন্টির বর্তমান নিয়মানুসারে সেখানে আইপিএল আয়োজন করলে সেটা অবৈধ হবে।
তিনি বলেন,”আমি এই বিষয়ে শুনেছি কিন্তু আমি জানি না এটা কীভাবে সম্ভব। বর্তমান নিয়মানুসারে এখানে (ইংল্যান্ডে) আইপিএল আয়োজন করলে সেটা অবৈধ হবে।”
