নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। তার দেশের সতীর্থরা মালদ্বীপে কোয়ারেন্টাইনে অবস্থান করলেও তিনি ভারতেই বর্তমানে আইসোলেশনে রয়েছেন।
মূলত দেশে ফেরার আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় সেইফার্টের দেহে এই ভাইরাসের মিল পাওয়া যায়। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্রিকেট প্রধান ডেভিড হোয়াইট।
তিনি বলেন,”এটি টিমের জন্য সত্যিই খুব দুর্ভাগ্যজনক এবং আমরা আমরা তার জন্য সব রকম সাহায্য করব। আশা করি সে পরীক্ষায় নেগেটিভ ফলাফল পেতে সক্ষম হবে এবং পুনরায় সুস্থ হওয়ার সাথে সাথে সে দেশে ফেরার জন্য অনুমোদিত হবেন।”
