নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই ২ ম্যাচ টেস্ট সিরিজ এবং ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড সফর করবে নিউজিল্যান্ড। এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পেসার টেন্ট বোল্ডকে পাচ্ছে না নিউজিল্যান্ড।
সদ্য স্থগিত হওয়া আইপিএল এর ১৪ আসরে মুম্বাই ইন্ডিয়ানস এর হয়ে খেলেছেন বোল্ট। করোনার কারনে (আইপিএল) স্থগিত হওয়ায় দেশে ফিরছেন বিদেশি খেলোয়াররা। আজ শনিবার অকল্যান্ডে পৌঁছেছেন টেন্ট বোল্ট।আগামী ২২ মে পর্যন্ত তারা আইসোলেশনে থাকবেন। সেখানে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে এক সপ্তাহ পরিবারের সঙ্গে কাটাবেন তিনি। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট মিস করবেন বাঁহাতি পেসার। নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নস ফাইনাল এর জন্য আগামি ১৬ ও ১৭ এপ্রিল ইংল্যান্ডে পৌছাবে নিউজিল্যান্ড। আগামি ২ জুন শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। সেই সময়ে পরিবারের সাথে থাকবেন বোল্ট। যার কারনে টেস্ট সিরিজ খেলবেন না তিনি।তবে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে নিউজিল্যান্ডের পেস অ্যাটাকের অন্যতম সেরা এই পেসারকে।
নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমরা ট্রেন্ট বোল্টকে সার্বিক সহায়তা করছি। পরিবারের সঙ্গে তার সময় কাটানো জরুরী। যুক্তরাজ্যে উড়াল দেওয়ার আগে ও পরে তার কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্য টেস্ট সিরিজে খেলা হবে না। তবে আমরা তাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাবো।
নিউজক্রিকেট/ রাসেল।
