নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনা মাফিক চলছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এর পূর্বধাপ হিসাবে আইপিএলে চোখ রেখেছিল বিসিসিআই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( আইসিসি)। সম্প্রতি স্থগিত হয়ে যাওয়া আইপিএল) খেলা অষ্ট্রলিয়ান পেসার প্যাট কামিন্স বলেছেন চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি ভারতে দেখতে চান না। তার মতে ভারত এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনিরাপদ।
করোনা ভাইরাসের সংক্রমণে কাপছে পুরো ভারত। প্রতিনিয়ত হুহু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গোটা ভারতে চলছে মৃত্যুর মিছিল। সেই সাথে রয়েছে অক্সিজেন এর ঘাটতি। ভারতের আকাশ বাতাস দিন ভারি হয়ে উঠছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিদের কান্নার শব্দে। মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে ভারতের অলিগলিতে।
অক্সিজেন ঘাটতি মেটাতে ভারতের পাশে দাড়িয়েছেন প্যাট কামিন্স সহ আইপিএল খেলা কয়েকজন বিদেশি তারকা। মাহামারীর কারনে মাঝপথে আইপিএল স্থগিত করা হয়েছে। বিদেশি খেলোয়াররা যে যার দেশে ফিরেছেন। অষ্ট্রলিয়ান খেলোয়াররা মালদ্বীপে রয়েছে কোয়ারেন্টাইন পালন করতে। প্যাট কামিন্স সামনে থেকে দেখেছেন নিজ দলের খেলোয়ারদের অসুস্থ হওয়া। খুব কাছ থেকেই ভারতের শোচনীয় অবস্থা তাই তিনি চান না, এই বছরের বিশ্বকাপ ভারতে খেলতে।
কামিন্স বলেন, ‘যদি বিশ্বকাপ আয়োজন করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে টান না পড়ে কিংবা ভারত যদি তখন নিরাপদ না হয়, আমার মনে হয় না সেখানে বিশ্বকাপ হওয়া উচিত। আমাদের প্রথমে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। কথাটি হয়ত খুব দ্রুতই বলা হয়ে যাচ্ছে, এখনো প্রায় ৬ মাস সময় আছে। আমার মনে হয় ক্রিকেট কর্তৃপক্ষ ভারত সরকারের সাথে আলোচনা করেই সঠিক সিদ্ধান্ত নিবে।’
আইপিএলের ১৩ তম আসর অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। করোনা ভাইরাস এর কারনেই গত সিজন ভারতে আয়োজন করতে পারে নি আইপিএল কমিটি। প্যাট কামিন্স খেলেছিলেন সেই আসর। আরব আমিরতে টূর্নামেন্ট উপভোগ করেছিলেন তিনি। তবে সেবার অনেকেই দাবি করেছিলেন ভারতেই আইপিএল আয়োজন করা যেত।
কামিন্স বলেন, ‘গত বছর আরব আমিরাতের আইপিএল দারুণ ছিল। নিয়মমাফিক চলেছিল সবকিছু। তখনও কোটি কোটি মানুষ বলছিল, এবার এটা ভারতে হওয়া উচিত। এখন আপনি কী বলবেন? আপনি দুই দিকই তো দেখতে পাচ্ছেন।
নিউজক্রিকেট /রাসেল
