আজহার-আবিদের সেঞ্চুরিতে প্রথম দিন পাকিস্তানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আবিদ ও আজহারের সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথমদিনের শুরুটা তেমন ভাল করতে পারেনি পাকিস্তান। ইনিংসের ৮ম ওভারে জিম্বাবুয়ে পেসার নাগারাভার শর্ট বলে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ওপেনার ইমরান ভাট।

দলীয় ১২ রানেই ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়। পরে দ্বিতীয় উইকেট জুটিতে আবিদ-আজহার উইকেটে তিতু হয়ে দাঁড়িয়ে স্কোরে যোগ করেন ২৩৬ রান। ৮৬তম টেস্টে আজহার আলী করেছেন ১৮তম সেঞ্চুরি ও আবিদ আলী ১২তম টেস্টে তৃতীয় সেঞ্চুরি উপহার দিয়েছেন।

মুজারাবানির বলে গালিতে দিয়েছেন ক্যাচ ১২৬ রানে। যে ইনিংসের পথে ১৭টি চার এবং ১টি ছক্কা মেরেছেন। আজহার আলীকে দিয়ে শুরু। ৫ ওভারের শেষ স্পেলে (৫-১-১২-৩) আজহার আলী ছাড়াও শিকার করেছেন মুজারাবানি পাকিস্তান অধিনায়ক বাবর আজম (২) এবং ফাওয়াদ আলমকে (৫)।দিনের শেষ সেশনটা ভুগিয়েছে পাকিস্তানকে । এই সেশনে ১০২ রান যোগ করতে পাকিস্তান হারিয়েছে ৩ ব্যাটসম্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »