বিশ্বকাপের পরিকল্পনা নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে- সাইফউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে সরাসরি কোয়ালিফাই করবে ৮টি দেশ। আয়োজক হিসেবে সরাসরি অংশ নিবে ভারত। আইসিসির চলমান ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় ভারত ছাড়া অন্য ৭টি দেশ করবে সরাসরি কোয়ালিফাই। এবং অন্য ২টি দেশকে বাছাইপর্বের বাধা টেকিয়ে ঠিকে থাকতে হবে। এই মুহুর্তে ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে, আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে বাংলাদেশ।

বাংলাদেশের আসন্ন প্রতিপক্ষ শ্রীলংকার অবস্থা আশংকায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে সিরিজ হেরে তাদের অবস্থান এখন ১২তম।

শ্রীলংকার বিপক্ষে মিরপুরে আসন্ন ওয়ানডে সিরিজে পয়েন্ট অর্জনে চোখ বাংলাদেশ দলের। এমনটাই জানিয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তিনি বলেন, “নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারিনি আমরা। হোয়াইটওয়াশড হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য। তারপর আমরা রোজা রেখে অনেক কঠোর পরিশ্রম করছি, যেহেতু আমাদের সামনে খেলা আছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, যেহেতু আমরা কিছুদিন আগেও টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে আসছি, এটা আমাদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ। আমরা যাতে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারি। যেহেতু আইসিসি সুপার লিগে পয়েন্টের একটা ব্যাপার আছে, চেষ্টা করব পয়েন্টগুলো অর্জনের জন্য।’

আইসিসি ওয়ানডে সুপার লিগে সেরা ৮ এ থেকে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে শ্রীলংকার বিপক্ষে মরিয়া হয়ে খেলতে হবে বাংলাদেশ। টার্গেট থাকতে হবে ৩-০ ব্যাবধানেই সিরিজ নিজেদের করা।

এমনটা জানিয়ে তিনি আরও বলেন,”বিগত কয়েকমাস আমরা প্রত্যাশা অনুযায়ী, দল হিসেবে খুব বেশি ভালো খেলতে পারছি না। আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটি ভালো খেলা এবং আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার যেহেতু আছে, যেহেতু দেশের মাটিতে খেলা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমরা শতভাগ আমাদের সবাই চেষ্টা করব দল হিসেবে খেলে যেন সিরিজ জিততে পারি এবং যত পয়েন্ট অর্জন করতে পারি, পরবর্তীতে যেন আমাদের সুবিধা হয় বিশ্বকাপ খেলতে।


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »