নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপে বিপর্যস্ত পুরো ভারত। দিন দিন খারাপের দিকেই যাচ্ছে অবস্থা।প্রতিদিন আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, মৃত্যুর সংখ্যাও বাড়ছে হুহু করে। এসবের মাঝেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তবে সেখানেও করোনার থাবা পড়েছে যে কারণে স্থগিত হয়ে গিয়েছে টুর্নামেন্ট।
আইপিএল চলাকালীন সময়ে দেশি-বিদেশি ক্রিকেটাররা করোনায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছিলেন। অনেক প্রকার অনুদানও দিয়েছেন।
এবার সেই ধারায় এগিয়ে এলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী অনুশকা শর্মা।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও আক্রান্তদের সাহায্যে গঠিত একটি তহবিলে অর্থ সাহায্য দিয়েছেন। দু’জনের মিলে তহবিলটিতে ২ কোটি রুপি অনুদান দিয়েছেন। শুক্রবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্টাগ্রামে এক বার্তায় এ কথা জানিয়েছেন বিরাট ও আনুশকা।
এই প্রসঙ্গে কোহলি বলেন,’‘দেশের ইতিহাসে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। জাতির প্রয়োজনে আমাদের এখন একতা দরকার।এর মাধ্যমে আমরা যত বেশি পারি, মানুষের প্রাণ রক্ষা করতে হবে। আমরা এই ফান্ড সংগ্রহ শুরু করছি। এর মাধ্যমে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব। আমরা একসাথে এই সংকট কাটিয়ে উঠব।’’
এছাড়া আনুশকা বলেন,”ভারত কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ আমাদের মারাত্মক সংকটে ফেলে দিয়েছে। এখন সময় সবার এক সঙ্গে লড়াই করার। একসঙ্গে আমরা পরিস্থিতি মোকাবিলা করতে পারব।”
