পৃথ্বীর ব্যাটিং থেকে ভাইরাস কেটে পড়েছে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি (স্থগিত হয়ে যাওয়া) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পৃথ্বী শ খেলেছেন দারুণ সব ইনিংস। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাত্র ৭ ম্যাচ খেলেই নাকি এক ভাইরাসকে হারিয়ে দিয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। এমনটাই মন্তব্য করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান অজয় জাদেজা।

জাদেজা মনে করেন, সেই ভাইরাস সরে যাওয়ারর কারণে নিজের ছন্দে ফিরতে পেরেছেন পৃথ্বী। কারণ এর আগে এই তরুন ব্যাটসম্যান আলোচনায় ছিলেন অফ ফর্মের কারণে।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে রান পাননি তিনি, টেকনিক নিয়েও অনেক কথা শুনতে হয়েছিল তাকে। কিন্তু দেশে ফিরে যেন সব বদলে দিয়েছেন এই তরুণ। কাজ করেছেন নিজের ব্যাটিং নিয়ে।
টুর্নামেন্ট স্থগিত হওয়ার সময় ৮ ম্যাচে ৩০৮ রান করে তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার। উল্লেখযোগ্য ছিল তার স্ট্রাইক রেট, ১৬৬.৪৮।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদেজা বললেন,”একটি কম্পিউটারের যেমন ভাইরাস থাকে, মনে হচ্ছে ওর ব্যাটিং থেকেও ভাইরাস সরে গেছে। গত বছর ছোট্ট কোনো ভাইরাস ওর টেকনিকে বা মানসিকতায় বাসা বেঁধেছিল। কিন্তু সেই ধাক্কাটা সে কাটিয়ে উঠেছে। শ (পৃথ্বী) অসাধারণ একজন ক্রিকেটার। তবে সাধারণ মানের ক্রিকেটারের জন্যও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বছরে কাজটা সহজ হয়। দ্বিতীয় বছরেই কঠিন হয়, যখন সবাই তার ব্যাটিং বুঝে ফেলে। সে যদি এটা জয় করতে পারে, তাহলে সে সবাইকে পেছনে ফেলতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »