অবসর ভেঙে মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় ৩ বছর হতে চললো। ৩৪ বছর বয়সে অবসরে গেলেও ২০১৯ বিশ্বকাপের আগ থেকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল আবারও আফ্রিকার জার্সিতে ফিরবেন এবি। সেই গুঞ্জন এখনো অবদি আর সত্যি হয়নি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন মার্ক বাউচার জানিয়েছিলেন, টুর্নামেন্ট শেষে এবি’র সঙ্গে বসবেন তারা।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধাণ নির্বাহী গ্রায়েম স্মিথ জানালেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই জাতীয় দলে দেখা যেতে পারে ডি ভিলিয়ার্সকে। শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে। এবিকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে আফ্রিকা। এছাড়া ইমরান তাহির আর ক্রিস মরিসকেও টি-টোয়েন্টি দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন স্মিথ।

স্মিথ বলেন,”এবি’র বিষয়টা ভিন্ন। যেহেতু সে অবসর নিয়েছে তাই ওকে অবসর ভেঙে ফিরতে হবে। এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। আর বাকি দুজন হচ্ছে ফ্রি এজেন্ট। ওরা সব সময়ই আছে। পুরো বিশ্বে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছে। আর অভিজ্ঞতা অর্জন করছে। যেটা বিশ্বকাপে আমাদের বেশি প্রয়োজন। এই প্রক্রিয়াতে ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি সফল হয়েছে। আমরাও হয়তো এই পথেই হাঁটতে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »