নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কার। বাংলাদেশ সফরের জন্য দলে ডাক পাচ্ছেন অনভিষিক্ত দুই পেসার। শ্রীলংকার স্কোয়াড ঘোষণা না হলেও এই দুই পেসারের নাম নিশ্চিত করেছ লঙ্কান নির্বাচকরা।
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দলটিকে নতুন করে গড়ে তুলছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। একের পর এক নতুন তারকা ভেড়াচ্ছ দলটি। সিনিয়রদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন প্রতিভাবান তরুন খেলোয়াররা। জুনিয়র এবং সিনিয়রদের নিয়ে গড়া দলটি সম্প্রতিক সময়ে অসাধারণ ক্রিকেট খেলছে। সিনিয়ররা যেমন পারফর্ম করছে তেমনি তরুনরা কন্টিবিউটস করছে। যা শ্রীলংকাকে একটা পারফেক্ট টিম কম্বিনেশন াহায্য করছে।
ওয়ানডে দলে ডাক পেতে যাও দুই পেসার হলেন শিরান ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো। এর মাঝে শিরান ফার্নান্দোর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি। বিনুরা এর আগে টি-টোয়েন্টি খেলেছেন। শ্রীলংকা ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ শিরান ফার্নান্দো। তামিল ইউনিয়ন ক্লাবের হয়ে খেলেন তিনি। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এখনও রয়েছেন আইসোলেশনে। তবে শুক্রবার (৮ মে) শেষ হবে তার আইসোলেশন।
লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাংলাদেশ সফরের জন্য লঙ্কানদের স্কোয়াড ১৮ সদস্যের। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। তারুণ্যনির্ভর দলের নেতৃত্বে থাকবেন কুশল পেরেরা। স্কোয়াডে থাকছেন দাসুন শানাকাও।
উল্লখ্য আগামী ১৬ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় দল। ২৩, ২৫ ও ২৮ মে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটে ম্যাচই হোম অফ ক্রিকেট মিরপুরে অনুষ্ঠিত হবে।
এক নজরে লঙ্কানদের সফরসূচিঃ
১৬ মে ঢাকায় এসে পৌছাবে শ্রীলংকা।
১৭ এবং ১৮ মে কোয়ারান্টাইনে থাকে।
১৯ এবং ২০ মে বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করবে।
২১ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলংকা।
২৩ মে থেকো মূল লড়াইয়ে নামনে তারা।
একনজরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি।
২৩ মে প্রথম ওয়ানডে
২৫ মে দ্বিতীয় ওয়ানডে
২৮ মে তৃতীয় এবং শেষ ওয়ানডে।
নিউজক্রিকেট /রাসেল
