নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের স্থগিত হওয়াই বড় ধরণের প্রশ্নের মুখে পড়েছে ভারতে বিশ্বকাপ আয়োজন। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়াই ভারতের জন্য বিশ্বকাপ আয়োজন হয়ে উঠেছে অনেক বেশি কঠিন।
কঠিন জৈব সুরক্ষা বলয় তৈরি করেও করোনার হাত থেকে বাঁচতে পারেনি আইপিএল। এরপর বিসিসিআই প্রবল চাপের মুখে আইপিএল বন্ধ করতে বাধ্য হয়। এতে করে প্রশ্ন উঠেছে, দেশটিতে বিশ্বকাপ আয়োজন সম্ভব কি না।
বিসিসিআই এখনো বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বেশ আশাবাদী। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিংহ ধুমাল রয়টার্সকে বলেন,”আমরা দৃষ্টি রাখব, পরিস্থিতি উন্নতি করে কি না। আমাদের ফিউচার ট্যুর প্ল্যানের খেলা রয়েছে, বিশ্বকাপও আছে। এর মাঝখানে কোনো সূচি ফাঁকা পেলে আমরা চেষ্টা করব আইপিএল সম্পন্ন করা যায় কি না।’’
এছাড়া বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের জনপ্রিয় প্রতিষ্ঠান আইটিডব্লিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ভৈরব শান্ত বলেন,’‘আইপিএল আয়োজন সম্পন্ন করতে পারলে বিসিসিআই ক্ষতি কাটিয়ে উঠবে, যা বিশ্বকাপের জন্য স্পন্সরদের প্রলুব্ধ করবে। হ্যাঁ, আমরা পরিস্থিতির ওপর নজর রাখব। তবে এখনও আমরা আমাদের (বিশ্বকাপের) পরিকল্পনা অনুযায়ীই আগাচ্ছি। আশা করি পরিস্থিতির উন্নতি হবে আর ভারতেই বিশ্বকাপ আয়োজন করা যাবে। অন্যান্য দেশে করোনা বাড়ন্ত থাকলেও একসময় কমে গেছে।”
