ওয়ার্নার-স্মিথদের সঙ্গে মালদ্বীপ যাবেন মাহেলা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইপিএলে খেলা অষ্ট্রেলিয়ান খেলোয়াড়দের দেশে ফিরতে হলে মালদ্বীপে অবস্থান করে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। অষ্ট্রেলিয়া সরকারের কঠোরতার কারনে কোয়ারেন্টাইন নিয়ম পালন করেই দেশে ফিরতে হবে স্মিথ, ওয়ার্নারদের। সে কারনেই মালদ্বিপকে বেছে নিয়েছেন তারা। তাদের সঙ্গে দেশটিতে কোয়ারেন্টাইন পালন করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান মাহেলা জয়াবর্ধনে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। হুহু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এর মাঝেও চলছিল আইপিএল এর ১৪ তম আসর। আইপিএল নিয়ে আলোচনা -সমালোচনা থাকলেও খেলা চালিয়ে যাচ্ছিল আইপিএল কমিটি। কিন্তু ২৯ ম্যাচ চলার পর একাধিক ফ্রাঞ্চাইজি দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা অসুস্থ হয়ে পড়ায় আইপিএল এর বাকি ম্যাচ গুলো স্থগিত করা হয়েছে।

করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ার পর অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশী ক্রিকেটারদের দেশে ফেরার সর্বশেষ খবরের আপডেট দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ানস এর খেলোয়াড়েরাও দেশে ফিরেছেন। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এর খেলোয়রা যে যার দেশে ফিরেছেন। শুধু অষ্ট্রেলিয়া খেলোয়ার এবং স্টাফরা মালদ্বীপ গিয়েছেন।

 

মুম্বাই ইন্ডিয়ানস থেকে জানানো হয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা একটি বিশেষ চাটার্ড বিমানে করে মালদ্বীপের উদ্দেশ্য উড়াল দিয়েছেন। তারা নিজেদের দেশে ফেরার আগে মুম্বাই তাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে।’

তারা আরো জানিয়েছে, ‘শ্রীলঙ্কা যাবার আগে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনেও মালদ্বীপে কোয়ারেন্টাইন পালন করবেন। মূলত কোয়ারেন্টাইন পালন করে দেশে ফেরাই উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত মাহেলার। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »