দেশে ফিরে মুস্তাফিজের কৃতজ্ঞতা প্রকাশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হবার পর ভারত থেকে আজ বিকেলে দেশে এসে পৌঁছেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দেশে এসেই সাকিব হোটেল শেরাটনে এবং মুস্তাফিজ স্বস্ত্রীক হোটেল সোনারগাঁওয়ে উঠেছেন।

এদিকে দেশে পৌঁছে মুস্তাফিজ কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও তাদের দুইজনের ফ্র্যাঞ্চাইজিকে।

মুস্তাফিজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা কোনো ধরনের সমস্যা ছাড়াই নিরাপদে দেশে এসে পৌঁছেছি। এটা সম্ভব করার জন্য রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিদ্বয়কে ধন্যবাদ জানাতে চাই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানাতে চাই তাদের অবদানের জন্য।’

ভারতে হটাৎ করেই করোনার প্রকোপ মহামারি আকারে বৃদ্ধি পাওয়ায় হটাৎ করেই মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আইপিএল। এরপরই শুরু হয় দেশে ফেরা নিয়ে বিদেশি ক্রিকেটারদের ঝামেলা। এদিকে মুস্তাফিজ ও তার স্ত্রীর অভিভাবকের ভূমিকা নিয়ে সাকিব একসাথেই একটি চার্টার্ড ফ্লাইটে আহমেদাবাদ থেকে ঢাকায় এসেছেন।

করোনার প্রকোপ প্রায় সারা বিশ্বেই বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ করে দেয় দেশের সরকার। এতে বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে সমস্যা দেখা দেয়। তবে ফ্র‍্যাঞ্চাইজিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সাকিব ও মুস্তাফিজ বেশ সহজেই ভার‍ত থেকে দেশে ফিরে এসেছেন।

জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে যাওয়ায় এবারের আসরের বাকি খেলা স্থগিত করে দেয় আইপিএল কর্তৃপক্ষ। এবারের আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সে এবং মুস্তাফিজ রাজস্থান রয়েলসের হয়ে খেলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »